গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ি বাজারে পুলিশি অভিযান লক্ষাধিক টাকার ভারতীয় শাড়িসহ গ্রেফতার ৬

আপলোড তারিখঃ 2016-12-04 ইং
গোপন সংবাদের ভিত্তিতে হিজলগাড়ি বাজারে পুলিশি অভিযান লক্ষাধিক টাকার ভারতীয় শাড়িসহ গ্রেফতার ৬ ছবির ক্যাপশন:

`Press

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরথানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩শ পিচ ভারতীয় শাড়ী, ১টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসসহ ৬জনকে আটক করেছে। গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হিজলগাড়ি বাজার অবৈধ মালামাল উদ্ধারসহ আটকের ঘটনা ঘটে। আটকের পর অতিরিক্ত পুলিশ সুপার ছুফী উল্লাহ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হিজলগাড়ি ও বেগমপুর ক্যাম্প পুলিশের সহায়তায় হিজলগাড়ি বাজারে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসসহ ৬জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে নাজমুল হক রাজিব (৩০), ও মামুনুর রহমান (২৫), দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শেখপাড়ার মুনসুর আলীর ছেলে বকুল (২৫), দর্শনা পুরাতন বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে আমিনুল ইসলাম আমীন (২৭), দক্ষিণ চাঁদপুর মোতালেবের ছেলে বাবু (২৮) ও একই এলাকার আজিবরের ছেলে আরিফ (২৫)। তাদেরকে গতকাল সদর থানায় নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)