চুয়াডাঙ্গা নূরনগর মোড়ে যাত্রীবাহি বাস ও আলমসাধুর ধাক্কা মহিলাসহ রক্তাক্ত জখম ৫ : একজনকে ঢাকায় রেফার্ড

আপলোড তারিখঃ 2016-12-03 ইং
চুয়াডাঙ্গা নূরনগর মোড়ে যাত্রীবাহি বাস ও আলমসাধুর ধাক্কা মহিলাসহ রক্তাক্ত জখম ৫ : একজনকে ঢাকায় রেফার্ড ছবির ক্যাপশন:

`Accident

শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা নূরনগর মোড়ে সোহাগ পরিবহন ও অবৈধ আলমসাধুর সড়ক দূর্ঘটনায় ৫জন রক্তাক্ত জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে খোদেজা নামের একজনকে আশঙ্খাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা নূরনগর মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা শংকরচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদোহা গ্রামের ওলি মোহাম্মদের স্ত্রী খোজেদা(৩৫), একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রমজান বিশ্বাস (৮৭), সরোয়ার বিশ্বাসের ছেলে শিমুল (১২), আজগার আলীর মেয়ে খুশী (৮) ও ডিঙ্গেদাহ ফুলবাড়ি গ্রামের গাফ্ফারের স্ত্রী বুলবুলী (৪০)। আহতরা বলেন, গতকাল রাতে চুয়াডাঙ্গা বসুভান্ডারদোহা গ্রাম থেকে একটি আলমসাধুযোগে ১১জন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা সাতগাড়ি দেওয়ান বাগে ওয়াজ শুনতে যাচ্ছিলাম পথিমধ্যে নূরনগর মোড়ে পৌঁছুলে পিছন দিকে থেকে আসা দ্রুতগামী সোহাগ পরিবহন আলমসাধু স্বজোরে ধাক্কা দেয়, এতে ৫জন গুরুত্ব জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক খোদেজাকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন এবং বাকি ৪জনকে প্রাথমি চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)