দৈনিক সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2016-12-02 ইং
দৈনিক সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

`20161201_211030`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ এই অঞ্চলের জনপ্রিয় ও বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সময়ের সমীকরণের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হযেছে। গতকাল রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনে অবস্থিত কার্যালয়ে পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক সিঙ্গাপুর প্রবাসী শিল্পপতি হাজি সাহিদুজ্জামান টরিক, দৈনিক সময়ের সমীকরণের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান পৃষ্ঠপোষক সিঙ্গাপুর প্রবাসী হাজি সাহিদুজ্জামান টরিক ও প্রধান উপদেষ্টা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের কাছে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে গৃহীত কর্মসূচী তুলে ধরেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এ সময় প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা জাকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালনে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এবারেও বেশ কয়েকটি ক্যাটাগরিতে স্ব-স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুনীজন সম্মাননা এবং পত্রিকার সাথে সংশ্লিষ্টদের কাজের মূল্যায়নের প্রেক্ষিতে পুরুস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফুল ইসলাম শ্যামল, ব্যবস্থাপনা সম্পাদক আমানউল্লাহ আমান, সার্কুলেশন বিভাগের উপদেষ্টা সেলিম হাবিব ও পত্রিকা পরিবারের শুভানুধ্যায়ী সুমন পাররেভজ, পলাশ কুমার সাহা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)