দত্তনগর পুলিশ ফাঁড়ির হাতে ইয়াবাসহ দুজন ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2016-12-02 ইং
দত্তনগর পুলিশ ফাঁড়ির হাতে ইয়াবাসহ দুজন ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

`Yaba

দত্তনগর প্রতিনিধি(মহেশপুর): মহেশপুরে দত্তনগর পুলিশ ফাঁড়ির নিয়মিত টহলে ১০পিস ইয়াবাসহ দুজন ব্যবসায়ীকে আটক করে। দত্তনগর পুলিশ ফাঁড়ির কর্ত্যবরত এসআই অজয় কুন্ডু জানায়, সংগ্রীয় ফোর্সসহ নিয়মিত চেকপোষ্ট চলাকালীন সময়ে দত্তনগর জিন্নাহনগর সড়কের মাইলবাড়িয়া জালিয়াঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় ইয়াবা ব্যবসায়ী সায়েম ও আফান পথচারী হিসাবে চলাফেরায় সন্দেহজনক হওয়ায় তাদেরকে তল্লাশি করে ১০পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদেরকে দত্তনগর পুলিশ ফাঁড়ি তাদেরকে আটক করে। দুজন ইয়াবা ব্যবসায়ী পরিচয়ে জানা যায়, বাঘাডাঙ্গা গ্রামের সাহাবুদ্দিন খলিফার পুত্র সায়েম খলিফা(২৬) ও একই গ্রামের আঃ আজিজ খলিফার পুত্র আফান খলিফা(২২) কে ১০পিস ইয়াবাসহ সন্ধ্যা ৭টায় তাদেরকে আটক করে। এ রিপোর্ট লেখাকালীন সময় মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)