চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদের সংবাদ সম্মেলন কবিতা চয়নে মনোবেদনা প্রকাশ : ছুটির জন্য আবেদন

আপলোড তারিখঃ 2016-12-01 ইং
চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজাদের সংবাদ সম্মেলন কবিতা চয়নে মনোবেদনা প্রকাশ : ছুটির জন্য আবেদন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ অনির্দিষ্টকাল রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে কোন লিখিত বক্তব্য না দিলেও উপস্থিত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিনি জানান, পুরোপুরি সুস্থ্য না হওয়া পর্যন্ত রাজনীতিতে নিষ্ক্রিয় থাকবেন এবং শারীরিক অসুস্থ্যতার কারণে চিকিৎসার প্রয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটিও চাইবেন। তিনি আরও জানান, আমার বয়স এখন ৬৬। সুতরাং ভবিষৎ জনকল্যাণে দলের  কাছে নতুন করে আর কিছু চাওয়ার নেই। তিনি আ.লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে প্রার্থী হওয়াকেও সঠিক ও সমীচীন মনে করেন না এবং তার অনুপস্থিতিতেও দলীয় কর্মকান্ড ক্ষতিগ্রস্থ হবে না বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনের একপর্যায়ে `মেহেদী পাতা দেখেছো নিশ্চয়! উপরে সবুজ ভিতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত...` জনপ্রিয় অনন্ত-মিথিলার এই কবিতার প্রথম কয়েকটি লাইন উচ্চারন করে নিজের মনের গভীরে লুক্কায়িত কষ্ট-যন্ত্রণা-আক্ষেপ অভিমানের সুরে প্রকাশ করে তিনি তার রাজনৈতিক জীবনের কষ্ট ও না পাওয়ার কাহিনীগুলো তুলে ধরেন। একইসাথে তিনি তার এই সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যকে ভিন্নখাতে না নিতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকল সাংবাদিককে অনুরোধ জানান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের এই সংবাদ সম্মেলনে জেলা আ.লীগের কোন নেতৃবৃন্দকেই উপস্থিত থাকতে দেখা যায়নি। তবে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুদু ও পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাফিসহ বেশ কিছু নেতাকর্মিকে উপস্থিত সাংবাদিকদের আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)