ঈদে মিলাদুন্নবি ১৩ ডিসেম্বর

আপলোড তারিখঃ 2016-12-01 ইং
ঈদে মিলাদুন্নবি ১৩ ডিসেম্বর ছবির ক্যাপশন:

`sfsg`সমীকরণ ডেস্ক: বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২ ডিসেম্বর শুক্রবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)। বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ। সভায় যুগ্ম-সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য ১ ডিসেম্বর বৃহস্পতিবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ২ ডিসেম্বর শুক্রবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সুতরাং আগামী ১৩ ডিসেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবি পালিত হবে। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবি হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এদিনেই রাসুলে করিম (স.) ইন্তেকাল করেন। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবির দিন সাধারণ ছুটি থাকে। ঈদে মিলাদুন্নবির দিনে মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)