ছবির ক্যাপশন:

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি রামনগর থেকে চরমপন্থী সংগঠনের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ সাংবাদিকদের এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো, কলাবাড়ি রামননগর গ্রামের জিন্নার ছেলে কালু (৩০), আবুল কাশেমের ছেলে হিরণ (২৮), ইছামদ্দির ছেলে মুসা (২৮) ও পাশ্ববর্তী গোপালপুর গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে সাইফুল (৩২)।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইটভাটার মালিকদের কাছে চরমপন্থী দলের পরিচয়ে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলো। কোন ইটভাটা মালিক চাঁদা না দিলে সেই ইটভাটাতে বোমা হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে মোটা অংকের চাদা আদায় করতো। ইটভাটা মালিকদের একাধিক অভিযোগ পেয়ে মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে এই চাঁদাবাজ চক্রকে চিহৃত করে। সোমবার দিনগত রাত একটার দিকে এই চাঁদাবাজ চক্রের অবস্থান নিশ্চিত হয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আ. খালেক সঙ্গীয় ফোর্সনিয়ে কলাবাড়ি, রামনগর ও গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা জেলার শীর্ষ চাঁদাবাজি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি বোমাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদ জন্য তাদেরকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের কার্য্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এই মুহুর্তে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
