চুয়াডঙ্গা শহরে সাতগাড়ি ও গাড়াবাড়িয়ায় পৃতক স্থানে পূর্ব বিরোধের জের দেশীয় অস্ত্রের কোপে রক্তাক্ত জখম ২ : আশঙ্কাজনক অবস্থায় বাকেরকে ঢাকায় রেফার্ড

আপলোড তারিখঃ 2016-11-29 ইং
চুয়াডঙ্গা শহরে সাতগাড়ি ও গাড়াবাড়িয়ায় পৃতক স্থানে পূর্ব বিরোধের জের দেশীয় অস্ত্রের কোপে রক্তাক্ত জখম ২ : আশঙ্কাজনক অবস্থায় বাকেরকে ঢাকায় রেফার্ড ছবির ক্যাপশন:

`DSC09812`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের নূরনগর কলোনী পুকুরপাড়ার প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে আশংকাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড হয়েছে বাকের নামের এক যুবক। এই ঘটনার কিছু পরেই চুয়াডাঙ্গা শহরের সাতগাড়িতে সন্টু নামের একজন কুপিয়ে জখম করেছে একদল দূর্বৃত্ত্ব। এনিয়ে চুয়াডাঙ্গা শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। জানাযায়, চুয়াডাঙ্গা শহরের নূরনগর কলোনী পুকুরপাড়ার মৃত জাহাঙ্গীরের ছেলে বারেককে (২৬) গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে গাড়াবাড়িয়া গ্রামের কালু ড্রাইভারের ছেলে লিটন মাঠের বিলে মাছ ধরার কথা বলে বারেককে মাঠে নিয়ে আসলে একই এলাকার জিল্লু মেম্বারের ছেলে সোহাগসহ কয়েকজন বারেককে বস্তা দিয়ে মুখ ঢেকে পাষবিক নির্যাতন করে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম শেষে বারেকের পায়ুপথে বাঁশের লাঠি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার-ইন-চার্জ তোজ্জাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে বারেককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বারেকের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আওলিয়ার রহমান প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। গতকালই বারেককে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়েছে। বারেকের উপর অমানবিক নির্যাতনকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানাগেছে। এঘটনার পর থেকে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। এদিকে বারেকের উপর হামলার কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ির মৃত বাদলের ছেলে সন্টুকে (৩২) একদল একদল দূর্বৃত্ত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে কিন্তু ঘটনার সত্যতা যাচাইয়ে সদর হাসপাতালে গেলে সন্টু নামের কাউকে খুজে পাওয়া যায়নি। তবে, জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, সন্টুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার হাতের ৩টা আঙ্গুল কেটে পড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করেছি কিন্তু কোথায় গেছে বলতে পারবো না। এবিষয়ে জিল্লু মেম্বারের সাথে কথা বললে তিনি বলেন, আমি নিজেই ওসি সাহেবকে ফোন করেছি আমার ছেলে যদি অপরাধী হয়, তবে আমি চাই তার শাস্তি হোক। `DSC09819`কিন্তু আপনাদের সত্যি কথা লিখতে হবে। তিনি আরো বলেন বারেক ৩মাস আগে আমার ছেলে সোহাগের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং বারেকসহ কয়েকজন গাড়াবাড়ি প্রায় প্রতি দিন ত্রান গাড়াবাড়ি মাঠে তাড়ি খেয়ে আমাকে ও আমার ছেলেকে বিভিন্ন ভাবে হুমকী দিতে থাকে। গতকাল বারেক মাঠে গিয়ে তাড়ি খেয়ে আমার ছেলে সোহাগকে বোমা মেরে উড়িয়ে দেয়ার কথা বললে গ্রামের লোকজন বারেককে মারধর করে আমার ছেলে এর সাথে জড়িত নই। এবিষয়ে সদর থানার অফিসার ইন-চার্জ তোজাম্মেল হক বলেন, আমি খবর পেয়ে বারেককে উদ্ধার করি এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে। বারেক এবং সন্টুকে কোপানোর ঘটনায় চুয়াডাঙ্গা শহরসহ গাড়াবাড়িয়া গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে যে কোন মূর্হুতে সংঘর্ষ ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী। উল্লেখ্য, গত তিনমাস পূর্বে গাড়াবাড়িয়া জিল্লু মেম্বারের ছেলে সোহাগকে বারেকসহ তার বন্ধুরা কুপিয়ে জখম করেছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)