গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুরে বিজিবির অভিযান বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার

আপলোড তারিখঃ 2016-11-29 ইং
গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুরে বিজিবির অভিযান বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার ছবির ক্যাপশন:

`chuadanga-bgb-news

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬বিজিবি অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠাল তলা থেকে ২২০পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৪০টি লেহেঙ্গা ও ১৭৫ কেজি পলিথিন আটক করেছে। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য দশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা। সোমবার ভোর ৪টার দিকে এই মালামাল আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬বিজিবি’র পরিচালক মোহাম্মদ আমির মজিদ সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সোমবার ভোর ৪টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার আবু লায়েছ গোপন সংবাদে ভিতিতে সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলায় অভিযান চালিয়ে ২২০ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী, ৪০টি লেহেঙ্গা ও ১৭৫ কেজি পলিথিন পরিত্যক্ত অবস্থায় আটক করে। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য দশ লক্ষ সাতচল্লিশ হজার পাঁচশত টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)