ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার দশমী পাড়ার হোটেল মালিক কালামের অত্যাচারে অতিষ্ঠ ট’বাজারস্থ দশমী মহল্লাবাসী। জানা গেছে, দামুড়হুদার দশমী পাড়ার হোটেল মালিক কালাম ও তার শালিকা সস্থির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। মহল্লাবাসীর অভিযোগ, হোটেল মালিক কালাম ও তার বউ এবং স্বামী পরিত্যাক্তা শালিকা ট’বাজারস্থ দশমী মহল্লার প্রতিটি মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে থাকে এবং কোন কারণ ছাড়ায় মহল্লাবাসীদেরকে গালীগালাজ করে। মহল্লাবাসীরা আরও জানান, এ মহল্লায় গ্রামীণ টাওয়ারের পিছনে একটি খোলা জায়গা আছে আর সেখানে এ মহল্লার অনেক ছোট ছোট স্কুল পড়–য়া ছেলে/মেয়েরা সকাল সন্ধ্যা খেলাধুলা করে থাকে। হোটেল মালিক কালামের পরিবারের অত্যাচারে শিশুরা আর খেরতে পারে না। মহল্লাবাসীর প্রশ্ন কেন এ ধরনের অত্যাচার? তাদের ব্যক্তি স্বার্থে কোন ব্যাঘাত ঘটছে তারপরেও মহল্লাবাসীকে কেন এই অত্যাচার সহ্য করতে হবে? এছাড়াও গুঞ্জন আছে, হোটেল মালিক কালামের দামুড়হুদা গুলশান পাড়ায় আলিশান বাড়ি থাকা সত্ত্বেও কেন এই ভাঙ্গা বাড়িতে থাকেন পরিবার নিয়ে? তাহলে কি এই ভাঙ্গা বাড়িতে কোন অনৈতিক কর্মকান্ড পরিচালিক হয়? এব্যাপারে হোটেল মালিক কালামের সাথে মোবাইল ফোনে কথা বলতে গেলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় ।
