দর্শনা অফিস: দর্শনা হল্ট ষ্টেশন থেকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি এক ঝুটিকা অভিযান চালিয়ে দুই বস্তা ভারতীয় শাড়ী আটক করেছে। ভারতীয় আনুমানিক প্রায় ২শত পিচ শাড়ী আটকের সময় সময়ের সমীকরণের সাংবাদিক ছবি তুলতে গেলে বিজিবি তাকে বাঁধা প্রদান করে। এসময় ঐ সাংবাদিক একজন বিজিবি সদস্য তাদের কমান্ডার কে জানতে চাইলে তিনি বলেন আমিই কমান্ডার। তবে তার বুকের নেপ্লেট ব্যাজ খোলা ছিলো। এসময় ঐ টিমের প্রধান নায়েক রাসেল আহম্মেদ কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,আমরা এভাবে সাংবাদিকদের তথ্য দিইনে। ইমেলের মাধ্যমে দেওয়া হয। আসলে দুইটি লাগেজে কত পিচ শাড়ী ছিলো তা অজানাই থেকে যায়। বিজিবি ঘটনাস্থল থেকে কত পিচ শাড়ী আটক করে এবং ইমেল করে কত পিচ শাড়ী দেখায় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা রয়েছে প্রশ্ন। আসলে বাস্তবতা কি এ নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শাড়ী আটক করলেও রাত ১০টা পর্যন্ত হল্ট ষ্টেশনে শাড়ী আটকের কোন সংবাদ বিজিবি পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়নি। তবে মালামালের সাথে সংশ্লিষ্ট কোন চোরাকারবারীকে বিজিবি আটক করতে পারেনি।
