মেহেরপুরে ঔষধ সরঞ্জাম ক্রয় সংক্রান্ত দরপত্র স্থগিত

আপলোড তারিখঃ 2016-11-24 ইং
মেহেরপুরে ঔষধ সরঞ্জাম ক্রয় সংক্রান্ত দরপত্র স্থগিত ছবির ক্যাপশন:

`03`

মেহেরপুর প্রতিনিধি: অনিবার্য কারণ দেখিয়ে সিভিল সার্জন অফিস ও মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিসিন এন্ড সার্জারি রিকুইজিস্টের (এম.এস.আর) দরপত্র স্থগিত করেছে কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার দুপুরে দরপত্র জমা দেয়ার শেষ দিন ও দরপত্র খোলার দিন ধার্য ছিল। সকালের দিকে দরপত্র দাখিল করতে গিয়ে নোটিশ বোর্ডে সাময়িক স্থগিতে নোটিশ দেখতে পান আগ্রহী ঔষধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে ৫/৭ জন ঠিকাদার দরপত্র জমা দাখিল করেছেন বলে দুপুরে এক সাংবাদিক সম্মেলন দাবি করেন মাহমুদ ফার্মেসী নামের একটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম। শহরের চক্রপাড়া মোড়ে অবস্থিত কুটুমবাড়ি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দরপত্র আহ্বানের পর গতকাল সকালে তারা ঐ দু’টি প্রতিষ্ঠানে দরপত্র জমা দিতে আসেন। কিন্তু প্রতিষ্ঠানে এসে দেখেন অনিবার্য কারণ দেখিয়ে দরপত্র দলিল জমার তারিখ স্থগিত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেও তারা ৫/৭ জন ঠিকাদার টেন্ডার বক্সে তাদের দরপত্র দাখিল করেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারবাহিকতা নষ্ট না হয় সেদিক বিবেচনা করে দরপত্র জমাকারির মধ্যে সর্বনি¤œ দরদাতাকে কার্যাদেশ দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তা না হলে সিভিল সার্জন ও মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে মেহেরপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল হালিম ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান বলেন, অনিবার্য কারণে দরপত্র দাখিলের তারিখ স্থগিত করা হয়েছে। দরপত্র বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী তারিখ জানানো হবে।  উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থ বছরে মেহেরপুর জেনারেল হাসপাতালে দরপত্রের মাধ্যমে এক কোটি ৪৪ লক্ষ ৭০ হাজার টাকার ঔষধ ও সরঞ্জাম কেনা হয়। এছাড়াও সিভিল সার্জন অফিসের দরপত্রের মাধ্যমে গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এবং জেলার ১২টি সাব সেন্টারের জন্য ২৩ লক্ষ ২৯ হাজার ৮৩৪ টাকার ঔষধ ও সরঞ্জাম কেনা হয়। ঐ দুটি কাজ পায় মাহমুদ ও সামসুল হক ফার্মেসী নামের দু’টি প্রতিষ্ঠান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)