চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ করদাতার সম্মাননা পুরষ্কার পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি রতন

আপলোড তারিখঃ 2016-11-24 ইং
চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ করদাতার সম্মাননা পুরষ্কার পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি রতন ছবির ক্যাপশন:

`SAM_2087`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবার ও বিশিষ্ট ব্যক্তিত্ব রবিউল হকের সন্তান স্বনামধন্য ব্যবসায়ী ও ঠিকাদার ওসমান গনি রতন চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ করদাতার সম্মাননা পুরস্কার পেয়েছেন। চুয়াডাঙ্গা জেলায় এই প্রথম কোন ব্যবসায়ী মাত্র ৩৪ বছর বয়সে সর্বোচ্চ করদাতার সম্মাননা পুরস্কার পেলেন। খুলনা অঞ্চলের কর-কমিশনার মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে গতকাল সকাল ১১টায় খুলনা সরকারী মহিলা কলেজ অডিটরিয়ামে কর-অঞ্চল খুলনার অন্তর্গত খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের ১০টি জেলার সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ স্বনামধন্য ব্যবসায়ী ও ঠিকাদার ওসমান গনি রতনসহ নির্বাচিতদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম, খুলনা কর আপীল অঞ্চলের কর-কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা কমিশনার, কাস্টমস, এক্সইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট আব্দুল মান্নান শিকদার, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি কাজি আমিনুল হক। এছাড়া ১০টি জেলার বিশিষ্ট ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সম্মননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও চুয়াডাঙ্গা  প্রথম শ্রেনীর বিশিষ্ট ঠিকাদার আলী রেজা সজল দীর্ঘ মেয়াদী করতাদা ক্যাটাগরিতে, বিশিষ্ট সার ও ভূসিমাল ব্যবসায়ী দীলিপ কুমার আগরওয়ালা, মাহফুজ আকরাম তুহিন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান তাজীম এন্টার প্রাইজের কর্নধার শাম্মী আকতার সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)