দামুড়হুদা উপজেলা সীমান্ত থেকে বিজিবি প্রচুর পরিমানে ভারতীয় মদ আটক করেছে

আপলোড তারিখঃ 2016-11-24 ইং
দামুড়হুদা উপজেলা সীমান্ত থেকে বিজিবি প্রচুর পরিমানে ভারতীয় মদ আটক করেছে ছবির ক্যাপশন:

`dd`

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা সীমান্ত থেকে বিজিবি প্রচুর পরিমানে ভারতীয় মদ আটক করেছে।  চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড এর পরিচালক জানান, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুবলপুর গ্রামের মাঠ থেকে ৩৮৫বোতল ভারতীয় মদ আটক করেছে। তবে এসব ভারতীয় মদের সাথে সংশ্লিষ্ট কাউকে বিজিবি আটক করতে পারেনি। দামুড়হুদা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারতীয় ফেন্সিডিল, মদ, ইয়াবা ও গাজাসহ নানা রকম মাদক বাংলাদেশে আসছে কখনও সীমান্ত রক্ষীদের নজরে পড়ছে আবার কখনো সকলের অজান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। ফলে দেশের যুব নেশার জগতে আসক্ত হয়ে তাদের জীবন বিপন্ন করছে। এ মাদক পাচার বন্ধে সীমান্ত অঞ্চলে প্রশাসনিকভাবে কড়া নজরদারী বড়ানোর জন্য এলাকবাসী দাবী করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)