ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: ঝিনাইদহ র্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যশোর জেলার সদর থানাধীন বড় হৈবাতপুরের জনৈক মেহের আলী এর দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া রুমের ভিতর হতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতারসহ, ১নং আসামীর দেহ তল¬াশী করে মাদক বিক্রিত নগদ অর্থ ১,৬৪,০০০টাকা এবং ০৩টি মোবাইলসেট উদ্ধার করে ঝিনাইদহ র্যাব। গতকাল রাত ৭.২৫ ঘটিকার সময় কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ ও এএসপি উৎপল কুমার রায় এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার সদর থানাধীন বড় হৈবাতপুর সাকিনস্থ জনৈক মেহের আলী এর দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া রুমের ভিতর হতে ৩ইয়াবা ব্যবসায়ী মোঃ আবু সাঈদ(৪৪), পিতা-মোঃ মহিউদ্দিন বিশ্বাস, সাং-সোনালিডাংগা, ২, মোছাঃ ফাতিমা বেগম(২৭), স্বামী-মোঃ আবু সাঈদ, সাং-সোনালিডাংগা, ৩। মোঃ তরিকুল ইসলাম(২৫), পিতা-মোঃ আবুল হোসেন মন্ডল, সাং-বারফা, সদর থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহদেরকে গ্রেফতার করে। তাদের থাকার রুমে তল¬াশী করিয়া পলিথিনের প্যাকেটের মধ্যে হতে ১৮৮৫ পিস ইয়াবা, আবু সাঈদের দেহ তল¬াশী করিয়া মাদক বিক্রিত নগদ অর্থ ১,৬৪,০০০টাকা এবং ৩টি মোবাইলসেট উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর জেলার সদর থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা করা হয়।
