আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেফতার

আপলোড তারিখঃ 2016-11-23 ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেফতার ছবির ক্যাপশন:

`est`আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ কর্মসংস্থান আইন মামলার ২জনকে গ্রেফতার করে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর পাইকপাড়া ক্যাম্প ইনচার্জ এসআই মোফাজ্জেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শ্রীরামপুর গ্রামের মৃত মক্কেল আলীর ছেলে আদম ব্যবসায়ী মুক্তার আলী (৬৫) একই গ্রামের ওয়াদুল (৪৫) কে বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ করায় তাদের নামে আলমডাঙ্গা থানায় কর্মসংস্থান আইনে মামলা হয়। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গতকালই তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও এসআই মিজানুর রহমান আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের জোসি মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (৪৫) কে মদ খেয়ে মাতলামি করার অপরাধে পুলিশ আইন ৩৪ ধারায় আটক করে। তাকেও চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)