চুয়াডাঙ্গা দর্শনা থেকে চালককে অচেতন করে অটো ছিনতাই অটোচালক নবীনূরের দিন যাচ্ছে অর্ধাহারে-অনাহারে

আপলোড তারিখঃ 2016-11-22 ইং
চুয়াডাঙ্গা দর্শনা থেকে চালককে অচেতন করে অটো ছিনতাই অটোচালক নবীনূরের দিন যাচ্ছে অর্ধাহারে-অনাহারে ছবির ক্যাপশন:

`IMG_20161114_155343`

শহর প্রতিবেদক: অটোচালক নবীনূরের দিন যাচ্ছে অর্ধাহারে-অনাহারে। জীবিকা নির্বাহের একমাত্র অটোটি গত ২ অক্টোবর ছিনতাই হয়ে যাওয়ার পরে পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে এই পরিবারটি। নবীনূরের সাথে এই প্রতিবেদক কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পড়ে সে, কাঁদতে কাঁদতে বলে ভাই আমার একমাত্র সম্বল অটোবাইকটি ছিনতাই হয়ে যাওয়ার পরে আমি পরিবারের সদস্যেদের মুখে দু’বেলা দু মুঠো খাবার তুলে দিতে পারছি না। আর সমিতির লোকজন সপ্তাহ হলেই বাড়ী বসে থাকছে কিস্তি নেওয়ার জন্য কারণ অটোটি আমি সমিতির কিস্তি তুলে কিনেছিলাম বলতে বলতে হাউমাউ করে আরো জোরে কেঁদে ওঠে। উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর দুপুরে ২জন যাত্রীবেশি ছিনতাইকারী অটোচালক নবীনূরকে জুস খাইয়ে দর্শনা থেকে তার অটোটি ছিনতাই করে নিয়ে যায়। এবিষয়ে দামুড়হুদা থানায় একটি একটি জিডি করেছে নবীনূর। পুলিশ আজও ছিনতাই অটোটি উদ্ধার করতে পারেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)