র‌্যাবের অভিযানে ঝিনাইদহ-খুলনা মহাসড়ক থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

আপলোড তারিখঃ 2016-11-22 ইং
র‌্যাবের অভিযানে ঝিনাইদহ-খুলনা মহাসড়ক থেকে অস্ত্র ও গুলি উদ্ধার ছবির ক্যাপশন:

`der`শহর প্রতিবেদক: র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ টু খুলনা মহাসড়কের ঝিনাইদহ বাইপাস সংলগ্ন বুটেরগাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঝোপের ভিতর ঝিনাইদহ-খুলনা মহাসড়কের পাওয়ার হাউজের দক্ষিণ ও পূর্ব পাশের বাইপাসের কালভার্টের ঢালু হতে ১টি দেশীয় তৈরি পুরাতন রিবলভার, ১টি রিবলভারের গুলি, ১টি দেশীয় তৈরি পুরাতন ওয়ানশুটারগান ও ২টি পুরাতন শর্টগানের গুলি উদ্ধার প্রসঙ্গে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ অদ্য ২১/১১/২০১৬ ইং তারিখ আনুমানিক ০৭.০৫ ও ০৭.৩০ ঘটিকার সময় কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ ও এএসপি উৎপল কুমার রায় এর নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিকদল নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ টু খুলনা মহাসড়কের ঝিনাইদহ বাইপাস সংলগ্ন বুটেরগাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঝোপের ভিতর হতে ১টি দেশীয় তৈরি পুরাতন রিবলভার, ০১টি রিবলভারের গুলি উদ্ধার এবং হামদহ পাওয়ার হাউজ পাড়াস্থ ঝিনাইদহ-খুলনা মহাসড়কের পাওয়ার হাউজের দক্ষিণ ও পূর্ব পাশের বাইপাসের কালভার্টের ঢালু হতে ০১টি দেশীয় তৈরি পুরাতন ওয়ান শুর্টারগান ও ২টি পুরাতন শর্টগানের গুলি উদ্ধার করে। উক্ত উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা  হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)