জীবননগরের উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের রাস্তা উদ্বোধনকালে এমপি টগর চুয়াডাঙ্গা ২ আসনে আর কোনো কাঁচা ও জরাজীর্ণ রাস্তা থাকবে না

আপলোড তারিখঃ 2016-11-20 ইং
জীবননগরের উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের রাস্তা উদ্বোধনকালে এমপি টগর চুয়াডাঙ্গা ২ আসনে আর কোনো কাঁচা ও জরাজীর্ণ রাস্তা থাকবে না ছবির ক্যাপশন:

`IMG_3642`জীবননগর অফিস: বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা সরকারের ওয়াদা জনগণের কল্যানে কাজ করা অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসাবে গড়ে তোলা। তাই অবহেলিত জীবননগর উপজেলাসহ চুয়াডাঙ্গা-২ আসনের জনগণের কল্যাণে আমি ও আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে জীবননগর উপজেলার প্রত্যান্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌছে গেছে। গ্রাম অঞ্চলের রাস্তাঘাট কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সাথে সাথে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ প্রতিনিধি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বর্তমান সরকার জনগণের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে। চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় জীবননগর উপজেলা উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের রাস্তা উদ্বোধণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ৯নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.হান্নান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, পারকৃষ্ণ মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুত সমিতির চেয়ারম্যান হায়দার আলী, উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন খান, আলী মুনছুর বাবু পৌর কাউন্সিলার খন্দাকার আলী আজমসহ আরও উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজ, ইখতিয়ার উদ্দিন, শিক্ষক আতিয়ার রহমান, যুবলীগ নেতা  শাহ শারিফুল ইসলাম ছোট বাবু, উথুলী ইউনিয়ন যুবলীগের, জীবননগর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম মানিক প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উথলী ইউনিয়ন যুবলীগের সাংগাঠনিক সম্পাদক আতিকুজ্জামান আতিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)