মজলুম জননেতা মাওলানা ভাষানীর ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2016-11-17 ইং
মজলুম জননেতা মাওলানা ভাষানীর ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত ছবির ক্যাপশন:

`ahkvashani`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গাতে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাষানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে গতকাল চুয়াডাঙ্গা জেলা ভাষানী অনুসারী পরিষদের উদ্দ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  চুয়াডাঙ্গা জেলা ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক লিটু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি নুর`ল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্যদেন এ্যাড. মো: কামর`ল আরেফিন, এম আলফাজ উদ্দিন, এ্যাড. বজলুর রহমান, এ্যাড. ইউনুছ আলী, প্রবীন শিক্ষক মাহতাব উদ্দিন, উদিচী নেতা জহীর রায়হান, সাপ্তাহিক দর্পন সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সকল বক্তাগন মজলুম জননেতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার আহবান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)