আলমডাঙ্গায় শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আপলোড তারিখঃ 2016-11-17 ইং
আলমডাঙ্গায় শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ছবির ক্যাপশন:

`IMG_20161116_101442`

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের  মাঝে আনুষ্ঠানিকভাকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্দ্যোগে ৯টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীর আরা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহারিয়ার কবীর। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী আনোয়ার হোসেন, বাড়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসলাম সাঈদ জোয়ার্দ্দার, ঘোষবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাদ আহমেদ, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোল্লা ফেরদৌস রিজভি প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)