ঝিনাইদহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে এবার মালাউন বলে গালি দিলেন যুবলীগ নেতাকর্মীরা!

আপলোড তারিখঃ 2016-11-16 ইং
ঝিনাইদহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে এবার মালাউন বলে গালি দিলেন যুবলীগ নেতাকর্মীরা! ছবির ক্যাপশন:

`images`

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বপন কুমার কুন্ডুকে মালাউন বলে গালি দিলেন এবার যুবলীগের নেতাকর্মীরা। শুধু মালাউন বলেই তারা ক্ষ্যন্ত হন নি। এ সময় বিশ্রি ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের রুমে। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার স্বপন কুমার কুন্ডু খবরের সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে নিজেদের যুবলীগ পরিচয় দিয়ে ৫/৭ জন ব্যক্তি তার রুমে প্রবেশ করেন। এ সময় তারা বিআরটি এর একটি ফরম পূরণ করে তাতে সাক্ষর দেবার জন্য বলেন। বিআরটি এর ফরমে তিনি সাক্ষর দেন না জানানো পর যুবলীগ কর্মীরা উত্তেজিত হয়ে গালিগালাজ করে বলে ওঠেন ` শালা মালাউনের বাচ্চাকে এই চেয়ারে বসিয়েছে কে`। এ সময় ঝিনাইদহ বিএমএর নেতা ডা: দুলাল কুমার চক্রবর্তী প্রতিবাদ করে যুবলীগ পরিচয়দানকারী কর্মীদের ভাষা ঠিক করে কথা বলার অনুরোধ করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ বসির উদ্দীন ও শাহ আলম প্রিন্সসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এহেন আচরণে কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভ লক্ষ্য করা যায়। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বপন কুমার কুন্ডু আরো জানান, তার দীর্ঘ চাকরী জীবনে এ ধরণের আচরণের শিকার হননি। তিনি এমন আচরণে মর্মাহত হয়েছেন বলেও জানান। বিষয়টি নিয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা: আয়ূব আলী জানান, তিনি সাংবাদিকদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। উপস্থিত একটি সূত্র জানায়, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার যুবলীগ নামধারী যুবকরা এই আচরণ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)