আলমডাঙ্গায় ছিনতাই মামলার ২ আসামি আটক

আপলোড তারিখঃ 2016-11-14 ইং
আলমডাঙ্গায় ছিনতাই মামলার ২ আসামি আটক ছবির ক্যাপশন:

`IMG_20161113_175800`আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল কুমারী গ্রাম থেকে যমুনা মাঠে ভ্যান ছিনতাই মামলার ২ আসামিকে আটক করেছে। জানা যায়, গতকাল আলমডাঙ্গা থানার এসআই মহাব্বত সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা কুমারী গ্রামের ফারাজী পাড়ার খিলাফত মোল¬াল ছেলে জাহাঙ্গীর আলম জানু (২৮) ও আব্দুল মজিদের ছেলে আগবর ওরফে সাজেদুল (২৫) কে যমুনা মাঠে পাখিভ্যান ছিনতাই এর আসামি হিসাবে আটক করে। উলে¬খ্য, সম্প্রতি আলমডাঙ্গা জামজামি সড়কের যমুনা মাঠে রাতের বেলায় ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের পাখিভ্যান চালক আবুলের কাছ থেকে তার পাখিভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। পাখিভ্যান চালক আবুলের ছেলে বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। মামলা নং- ৩৩, তারিখ ২২.১০.১৬ ইং। আজ সংশি¬ষ্ট মামলায় ২ জনকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)