আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে কনের পিতার জরিমানা

আপলোড তারিখঃ 2016-11-13 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে কনের পিতার জরিমানা ছবির ক্যাপশন:

`IMG_20161111_184153`আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী অফিসার আজাদ জাহান গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপারার কুঠিপাড়া গ্রামের মৃত হেদায়েতের ছেলে মোমিনকে ১হাজার টাকা জরিমানা আদায় করেন। উলে¬খ্য, গত ১২নভেম্বর আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়ার কুঠিপাড়া গ্রামে বাল্যবিয়ে চলাকালে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয় এবং মেয়ের পিতাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপারার কুঠিপাড়া গ্রামের মৃত হেদায়েতের ছেলে মোমিনের মেয়ে স্কুল পড়–য়া অন্তরা (১৬)’র সাথে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ইশিলমারি গ্রামের নুজগার আলীর ছেলে জিহাদের সাথে বিয়ে ঠিক হয়। সে মোতাবেক গতকাল দুপুরের দিকে বিয়ে পড়ানোর আয়োজন করলে পাইকপাড়া ফাঁড়ি পুলিশের ক্যাম্প ইনচার্জ আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জকে জানালে উনি উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় মেয়ের পিতা মোমিন নির্বাহী অফিসারের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়ে। তার একই কথা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান তার মেয়ের একটি সনদপত্র দিয়েছে যেখানে ১৮বছর বয়স লেখা আছে। প্রশাসন তাৎক্ষণিক স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অন্তরার জন্মসনদের প্রত্যয়নপত্র নিয়ে দেখালে মোমিন মানতে রাজি না হওয়ায় তাকে আটক করা হয়।  জরিমানা আদায় শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)