আলমডাঙ্গা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষে চিকিৎসকসহ সবাইকেই নিবেদিতভাবে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2016-11-09 ইং
আলমডাঙ্গা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষে চিকিৎসকসহ সবাইকেই নিবেদিতভাবে কাজ করতে হবে ছবির ক্যাপশন:

`IMG_20161108_110555`

আলমডাঙ্গা অফিস: গতকাল সকাল ১১টার দিকে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা হারদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বলেন, স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষে চিকিৎসক ও মাঠ কর্মীদের নিবেদিতভাবে কাজ করতে হবে। উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ রওশন আরা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সহকারী কমিশনার (ভূমি) হাজ্বী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, উপজেলা প. প. কর্মকর্তা আব্দুস সাত্তার, হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, মেডিকেল অফিসার হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সেনেটরি ইন্সপ্যাক্টর নিজাম উদ্দিন, নার্সিং সুপার ভাইজার দিপালী রানী সিকদার, এসএসএন আনোয়ারা বেগম, এএইচআই মাহাবুল ইসলাম, এমএলএসএস আব্দুল মোতালেব। সভা শেষে হারদী হাসপাতালে অত্যাধুনিক অপারেশন থিয়েটর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উদ্বোধন শেষে সাধারন ওয়াড পরিদর্শন করে সাধারন রোগীদের খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। শেষে হারদী এমএস জোহা ডিগ্রী কলেজ মাননীয় হুইপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, অধ্যক্ষ ওমর ফারুকসহ শিক্ষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)