ইউনিয়ন পরিষদের কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য ভারত ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান

আপলোড তারিখঃ 2016-11-07 ইং
ইউনিয়ন পরিষদের কাজের গতিশীলতা বৃদ্ধির জন্য ভারত ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান ছবির ক্যাপশন:

`Meherpur

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ জামান আগামী মঙ্গলবার ভারত ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের কাজের গতিশীলতা আরো বৃদ্ধির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ভারত ও মালয়েশিয়ার স্থানীয় সরকার বিভাগ পরিদর্শনের জন্য তাকে নির্বাচিত করেন। ওই দু’টি দেশ সফরের জন্য রোববার রাতে ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করছেন তিনি। ১৭ নভেম্বর পর্যন্ত সফর শেষে তিনি ১৮ নভেম্বর মেহেরপুরে ফিরবেন। এ উপলক্ষে রোববার সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জামানকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষিত (মহিলা) সদস্য কদ ভানুর সভাপতিত্বে ও ইউপি সচিব সানোয়ার হোসেন সানু’র সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য আলমগীর হোসেন, মোঃ শরিফ উদ্দিন, সিদ্দিকুল রহমান, ওয়াসিম মিয়া, মিলন আহমেদ, ইমরান হোসেন, এইচএম আলমগীর, সানোয়ার হোসেন, নূরুন্নাহার, মিছরি খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)