ঝিনাইদহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2016-11-02 ইং
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

`Jhenidah-arrest-Photo--01-1`

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ রতন মন্ডল (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। আটক রতন মন্ডল চুয়াডাঙ্গা জেলার দর্শনা মোবারকপুর এলাকার আব্বাস মন্ডলের ছেলে। র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ রতন মন্ডলকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলেও জানায় র‌্যাব। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)