ছবির ক্যাপশন:

দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজার থেকে দর্শনা চটকাতলা সড়কে কলিমদ্দিনের বাড়ির পাশে চটকা গাছের শুকিয়ে যাওয়া ডালটি বিদ্যুৎ এর তারে উপরে পড়ে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে বাজ পড়ে এ চটকা গাছের ৫ফুট বেড় মোটা ডালটি চিরে যায়। এরপর এ মোটা ডালটি ধীরে ধীরে শুকিয়ে গেছে। ফলে শুকিয়ে যাওয়া চটকা গাছের ডালটি কেটে সরিয়ে না ফেলা হলে যে কোন সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুৎতিক তারের উপর পড়ে জনবহুল এ সড়কে চলাচলকারী পথচারী ও যানবহন মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে বলে এলাকাবাসী মনে করেন। গত তিনমাস ধরে চটকা গাছের এ মোটা ডালটি শুকিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ফলে দুর্ঘটনা ঘটার আগেই এ সড়কের পাশে অবস্থিত চটকা গাছের ডালটি অপসারণ করে ভয়াবহ দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী দাবী করেছেন।
