ঝিনাইদহে জাতীয় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা

আপলোড তারিখঃ 2016-10-27 ইং
ঝিনাইদহে জাতীয় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা ছবির ক্যাপশন:

`Jhenidah

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন-২০১৬ উদযাপন উপলক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় ঝিনাইদহ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও ভিজ্যুয়াল কমিউনিকেশন। অবহিতকরণ কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আসাদুজ্জামান ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বলেন, বর্তমান সরকার পরিবার পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। যে কারনে মানুষ আগের চেয়ে এ সম্পর্কে আরো বেশি সচেতন। এজন্য ক্যাম্পেইনগুলো স্কুল, মাদ্রাসা ও কলেজ ভিত্তিক বেশি করে করতে হবে। সেই সাথে বাস্তবায়ন করতে স্কুল, মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের যুক্ত করতে হবে। কারণ আজকের কিশোর-কিশোরী আগামী দিনে বাবা-মা। তাদের দিকে অবশ্যই আমাদের লক্ষ রাখতে হবে। তাহলেই এর সফলতা আমরা ভোগ করতে পারবো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)