দর্শনায় মাননীয় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপির আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন নাট্যকর্মীরা

আপলোড তারিখঃ 2016-10-26 ইং
দর্শনায় মাননীয় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপির আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন নাট্যকর্মীরা ছবির ক্যাপশন:

`IMG_4973`

দর্শনা অফিস: মাননীয় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপিকে ফুলেল শুভেচ্ছা ও দর্শনা অনির্বাণ থিয়েটারের উৎসব স্যুভেনীর ও ক্যাপ পরিয়ে দিয়ে অভিনন্দন জানায় দর্শনা অনির্বাণ থিয়েটারের নাট্যকর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মাননীয় সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর দর্শনা কেরু চিনিকলের দুই নম্বর বাংলো গেষ্ট হাউজে আগমন করলে এ উপলক্ষে দর্শনা অনির্বান, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়। মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নুর কিছু সময় দর্শনা কেরু দুই নম্বর গেষ্ট হাউজে অবস্থান করার পর কার্পাসডাঙ্গা কবি কাজী নজরুল ইসলামের আট চালা ঘর, দামুড়হুদা শীবনগর ডিসি ইকোর্পাক ও জগনাথপুর মুক্তিযুদ্ধে নিহত ৮জন শহীদের কবর পরিদর্শন করে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে চলে যান। তিনি বিকাল ৩টায় চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এসময় মাননীয় মন্ত্রীর সাথে ছিলেন, ঢাকা খামার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এমএ আরশাদ আলী ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ও অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)