মেহেরপুরে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের লাগাতার কর্মবিরতি শান্তিপূর্ণ ধর্মঘটে মিটার রিডারদের সাথে পুলিশের ধস্তাধস্তি

আপলোড তারিখঃ 2016-10-25 ইং
মেহেরপুরে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের লাগাতার কর্মবিরতি শান্তিপূর্ণ ধর্মঘটে মিটার রিডারদের সাথে পুলিশের ধস্তাধস্তি ছবির ক্যাপশন:

`pic-01.`

মেহেরপুর অফিস: মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের সময় পুলিশ বাধা দিলে উত্তেজিত অবস্থান ধর্মঘটী মিটার রিডারদের সাথে পুলিশের ধস্তা-ধস্তি হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের প্রধান কার্যালয়ের সামনে ২য় দিনের মত কর্মবিরতি ও ধর্মঘট পালন করতে চাইলে পুলিশ তাতে বাধা প্রদান করে। এ সময় অবস্থান ধর্মঘট পালনকারীরা পুলিশের বাধা ঠেলে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধস্তা-ধস্তির ঘটনা ঘটে। পরে পল্লী বিদ্যুৎ-এর প্রধান ফটকের সামনে মিটার রিডাররা চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালনসহ বিক্ষোভ করতে থাকেন। মিটার রিডার ও মেসেঞ্জার ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় সম্পাদক আকতরুজ্জামান জানান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম’র কারনে পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। আর আমরা নিরাপত্তাহীনভাবে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির কার্যালয়ের বাইরে কর্মসূচি চলিয়ে যাচ্ছি। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধূরী জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিটার রিডাররা অভিযোগ করে বলেন, ছাঁটাই বন্ধকরণ, নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরি নিয়মিতকরণসহ ৬দফা দাবীতে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি ও ধর্মঘট চলবে বলে তারা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)