চুয়াডাঙ্গা সদরের ছোট শলুয়া গ্রামে গরু চুরির হিড়িক প্রশাসন নির্বিকার : আতঙ্কে গ্রামবাসী!

আপলোড তারিখঃ 2016-10-23 ইং
চুয়াডাঙ্গা সদরের ছোট শলুয়া গ্রামে গরু চুরির হিড়িক প্রশাসন নির্বিকার : আতঙ্কে গ্রামবাসী! ছবির ক্যাপশন:

`dsr`

হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর ছোটশলুয়া গ্রামে গরু চুরির হিড়িক পড়েছে। হতদরিদ্রর কৃষক টেংগর আলীর একমাত্র সস্বল গরু দুইটি গত শুক্রবার রাতে নিজের গোয়ালঘর থেকে চুরি হয়ে যায়। গরু দুইটি চুরি হয়ে যাওয়ায় হতদরিদ্র কৃষক দিশেহাড়া হয়ে পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে আবারও গরু চুরি হওয়ায় গ্রামবাসী চোর আতঙ্কে আছে। জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা তিতুদহ ইউনিয়নে ছোটশলুয়া পশ্চিমপাড়ার আহমদ আলী ছেলে টেংগর আলী একজন হতদরিদ্র কৃষক। পরে জমিতে লাঙ্গল বিক্রয় করে অতিকষ্টে তার সংসার চালায় তিনি। তার একমাত্র সম্বল দুইটি হালের গরু গত শুক্রবার  সন্ধ্যায় গরুর খাবার খাওয়ানো পর প্রতিদিনের মত নিজের গোয়াল ঘরে গরু রাখেন পরে রাত ১টার দিকে গোয়াল ঘরে  টর্চ লাইট মেরে দেখেন তার গরু দুইটি নেই। বাড়ীর আশপাশে অনেক খোঁজাখুজি করে না পেয়ে দিশেহাড়া হয়ে পড়েছে কৃষক টেংগর আলী। চুরি হওয়া গরু দুইটির আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা। এক সপ্তাহ আগে একই গ্রামের মিজানের বাড়ীর থেকে দুই টি গরু ঠিক একইভাবে চুরি হয়। গ্রামবাসী চুরি আতঙ্কে আছে। তবে স্থানীয় পুলিশ প্রশাসন চুরি হওয়া গরুর কোন হদিস মেলাতে পারেনি। স্থানীয় প্রশাসনের রহস্যজনক ভূমিকা ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)