চুয়াডাঙ্গা মেহেরেপুর ও ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে

আপলোড তারিখঃ 2016-10-23 ইং
চুয়াডাঙ্গা মেহেরেপুর ও ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে ছবির ক্যাপশন:

`Chuadanga

নিজস্ব প্রতিবেদক: ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০১৬ পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখা দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। গতকাল শনিবার বেলা ১১টায় নিসচার চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় বড়বাজার শহীদ হাসান চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নিসচা সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দেবপ্রসাদ পাল প্রধান  অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) বেলায়েত হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মাবুদ সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদেরকে সচেতন হতে হবে। এসময় নিসচার চুয়াডাঙ্গার সহ-সভাপতি জেড আলম, সহ-সাধারণ সম্পাদক ফরিদ হোসেন ও ওবায়দুর রহমান তুহিন, অর্থ সম্পাদক শামীম হোসেন, আইন বিষয়ক  সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি,  দুর্ঘটনা ও গবেষনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হীরন আর রশিদ শান্ত, কার্যকরী সদস্য অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট হানিফ উদ্দিন, অধ্যাপক হাফিজুর রহমান, জামান আকতার, আমানউল্লাহ আমান ও রাশেদ নইম রহমান জ্যামিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, `দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাই কে নিয়ম মানতে হবে` এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুুষ্ঠিত হয়। মানবন্ধনে নেতৃত্ব দেন নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি ডা: আবুল বাশার। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল¬াহ, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, মেহেরপুর নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক তুহিন আরন্য, যুগ্ম সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর জেলা সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু, সরকারী মহিলা কলেজের প্রভাষক মুন্সি এএইস এম রাশিদুল হক, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহামেদ, অক্সফোড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলম, জাগো মেহেরপুরের মুখোপাত্র শোয়েব রহমান। মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি ডা. আবুল বাশারের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি, দোষারোপ নয়, দূর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ঝিনাইদহে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সড়ে ১১টার দিকে ঝিনাইদহ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর হতে বর্ণাঢ্য র‌্যালীটি শুরু হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত ও ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মো: সালাহউদ্দীন। ঝিনাইদহ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সভাপতি সুর্ষেন্দু কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল-হাসান মিজু, ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন। আমাদের গাংনী প্রতিনিধি জানিয়েছেন, দোষারোপ নয়, দুর্ঘটনার কারন জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে, এই ¯ে¬াগান নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস। দিবসটি ঘিরে মেহেরপুরের গাংনী উপজেলা নিরাপদ সড়ক চাই (নিশচা) কমিটি গতকাল শনিবার বেলা ১১টার দিকে  র‌্যালী শেষে মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামন্দী বাজারে মানবন্ধন কর্মসূচী পালন করে। উপজেলা কমিটির আহবায়ক নুরু হুদার নেতৃত্বে বামন্দী পুলিশ ক্যাম্প থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিশচাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)