ক্যান্সার আক্রান্ত মধুর আকুতি আমি বাঁচতে চাই: সাহায্যের আবেদন -হুসাইন মালিক

আপলোড তারিখঃ 2016-10-22 ইং
ক্যান্সার আক্রান্ত মধুর আকুতি  আমি বাঁচতে চাই: সাহায্যের আবেদন -হুসাইন মালিক ছবির ক্যাপশন:
ক্যান্সার আক্রান্ত মধুর আকুত আমি বাঁচতে চাই: সাহায্যের আবেদন`IMG_20161014_203853` হুসাইন মালিক: মানুষ মানুষের জন্য আসুন একজন হতদরিদ্র ক্যান্সার আক্রান্ত মধূকে বাঁচিয়ে তুলি। বাঁচিয়ে তুলি তার স্বপ্নকে। স্ত্রী ২মেয়ে আর বাবা মাকে নিয়ে সুখের সংসারে বাঁচার স্বপ্নটা এখন শুধু স্বপ্নই ২৭বছর বয়সী মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত মধূ হোসেনের। দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের হতদরিদ্র দিনমজুর তোজাম্মেল হকের ২৭বছর বয়সী ছেলে মধূ হোসেন একসময় নিজের কামাইয়ে নিজের স্ত্রী, ২টি ফুটফুটে মেয়েসহ বাবা-মাকে সুখের সন্ধান দিয়েছিলেন। হঠাৎ ৭মাস আগে মরণব্যাধী ব্লাড ক্যান্সার মধূর সব স্বপ্ন মুর্হূতেই সুনামীর জলে ভাসিয়ে দিলো। ফুটেফুটে ২মেয়েকে ডাক্তার ও ইঞ্জিনিয়ার বানানো বাবা-মাকে ভালো রাখার স্বপ্ন এখন শুধু স্বপ্নই হয়ে গেল। গতকাল সহজ-সরল ক্যান্সারে আক্রান্ত মধূকে নিয়ে একটা নিউজ করে ছিলাম নিউজটি পড়ে অনেকে এগিয়ে আসছেন মধূর সাহায্যে। আসুন না আমরা আমাদের সমর্থ অনুযায়ী হতদরিদ্র মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত মধূ হোসেনকে আর্থিক সাহায্য করি। একটি স্বপ্নকে বাচাঁই, একটি পরিবারকে বাঁচাই, ২টি শিশু কন্যাকে এতিম হওয়া থেকে রক্ষা করি। মধূর মলিন মূখে হাসি ফুটিয়ে তুলি। মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত মধূর মলিন মূখে বার বার আওড়ানো বুলি আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই মনে পড়তেই নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে কারণ আমার একার সামর্থ নেই তার চাহিদা মত অর্থের যোগান দেওয়া। আমার সামর্থ আছে সংবাদের মাধ্যমে মধূর কান্নাজড়িত আকুতি `আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই` এই সমাজের বিত্তবানদের কানে পৌছাঁনো। আমি সেটাই করলাম। সমাজের সকলের কাছে একটাই অনুরোধ, যদি আপনাদের সামর্থ ও ইচ্ছা থাকে তবে মধূকে বাঁচাতে এগিয়ে আসুন। সাহায্য পাঠানোর ঠিকানা:- শাম্মি আক্তার, একাউন্ট নং- ৪৯৫০,ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা, ০১৭৪৪৫৪০৬২৪ অথবা ০১৭৮৬৭৭১৪৩৪ এই নাম্বারে বিকাশ করতে পারেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)