মেহেরপুরে ইয়াবাসহ পরিবহন চালক আটক

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
মেহেরপুরে ইয়াবাসহ পরিবহন চালক আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের চালক সেলিম রেজা কালুকে ২০পিচ ইয়াবাসহ আটক করেছে। সেলিম রেজা কালু মেহেরপুরের গাংনী উপজেলার সিঁন্দুরকৌটা গ্রামের আলতাব হোসেন মিনুর ছেলে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার এসআই মোস্তাক আহম্মেদ’র নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল শহরের হোটেল বাজার জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করার পরে তার কাছ থেকে ২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মেহেরপুর সদর থানায় বিকালের দিকে একটি মামলা হয়েছে। পরে আদালতে প্রেরন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)