জীবননগর সুটিয়া গ্রামে সরকরী রাস্তার জমির উপরে জোরপুর্বক ঘর নির্মান

আপলোড তারিখঃ 2016-10-21 ইং
জীবননগর সুটিয়া গ্রামে সরকরী রাস্তার জমির  উপরে জোরপুর্বক ঘর নির্মান ছবির ক্যাপশন:

`rfg`

জীবননগর (বাঁকা)প্রতিনিধি: জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে  সরকারী রাস্তার জমিতে জোরপুর্বক ঘর নির্মান করায় এলাকার সাধারন মানুষ হতাস অবশেষে এলকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের। জানা গেছে গত বুধবার সকালে জীবননগর উপজেলা বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের দক্ষিন পড়ার মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে লিটন মন্ডল ও আলম মন্ডল মিলে সুটিয়া দক্ষিন পাড়ায় জোরপুর্বক ভাবে সরকারী রাস্তার জমিতে বসত বাড়ি নির্মান করেছে। এ ব্যাপারে লিটন মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন যে জমিতে আমি বাড়ি করছি এই জমিটা সম্পন্ন আমার যদি এই জমি সরকারী রাস্তার মধ্যে পড়ে তা হলে আমি জমি ছেড়ে দেব। এদিকে এলকাবাসী থেকে জানা গেছে তারা জমি না মেপেই সরকারী রাস্তার জমিতে  পাকা ইমারত তৈরি করছে ঘর তৈরি করার পরে কিভাবে সে জমি ছাড়বে তাই এলকাবাসীসহ সকলে মিলে ওর্য়াড মেম্বরের স্বাক্ষর নিয়ে অবৈধ ভাবে এ রাস্তার উপরে ঘর তৈরি করার প্রতিবাদে  জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ওর্য়াড মেম্বর মহির সাথে ০১৭৬২৫৬০৮৭৭কথা বলার জন্য চেষ্টা করা হলে পরবতীর্তে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)