চুয়াডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১০৬তম শাখার উদ্বোধন

আপলোড তারিখঃ 2016-10-21 ইং
চুয়াডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১০৬তম শাখার উদ্বোধন ছবির ক্যাপশন:

`DSC_6031`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১০৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শহীদ আবুল কাশেম সড়কের জোয়ার্দ্দার টাওয়ারে ব্যাংক ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফিরোজুর রহমান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফুলের তৈরী মালা কেটে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। এছাড়া উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিল। সার্বিক পরিচালনায় ছিলেন চুয়াডাঙ্গার শাখা ব্যবস্থাপক মোঃ সানোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)