ঝিনাইদহে দুই শিশু নিখোঁজ পরিবারে শোকের ছায়া

আপলোড তারিখঃ 2016-10-20 ইং
ঝিনাইদহে দুই শিশু নিখোঁজ পরিবারে শোকের ছায়া ছবির ক্যাপশন:

`Likhon-And-Polash-Picture`

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল গ্রামের শিশু লিখন মিয়া (১৪) ও একই উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের শিশু পলাশ (৯) হোসেন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ লিখন চোরকোল গ্রামের লাল চাঁদের ও পলাশ উত্তর নারায়নপুর ত্রীমহনী গ্রামের আকছেদ মোল্লার ছেলে। নিখোঁজ লিখনের বাবা লাল চাঁদ অভিযোগ করেন, তার ছেলেকে চোরকোল গ্রামের হাসেম আলীর ছেলে সুমন (২৩) ঢাকার কেরানীগঞ্জের একটি কাপড়ের ফ্যাক্টরিতে কাজ দেওয়ার নাম করে গত ৫ অক্টোবর তারিখে নিয়ে যায়। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় সুমন তার ০১৯৫৯-৩৯৪৫৫২ নাম্বারের মোবাইল থেকে আমাকে জানায় লিখন গাবতলি থেকে ঝিনাইদহের গাড়ি ধরে বাড়ি চলে গেছে। এরপর থেকে লিখন নিখোঁজ রয়েছে। লিখনকে গুম করা হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে তাদের পরিবারের সংশয় রয়েছে। কারণ ঘটনার দিন লিখনকে সুমন মারধর করেছিলো। এদিকে লিখনকে না পেয়ে তার দরিদ্র বাবা মা শোকে পাথর হয়ে গেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হারানো ডায়েরি করার জন্য লিখনের বাবা লালচাঁদ দরখাস্ত দিয়েছেন। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর ত্রীমহনী গ্রামের আকছেদ মোল্লার ছেলে পলাশ দেড় মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। পলাশের বাবা জানান, তার ছেলে দুর্ঘটনায় বোবা হয়ে যায়। এরপর থেকে তার চলাফেরা ছিল অনিয়ন্ত্রিত। গত ৪ সেপ্টেম্বর দুপরে ডাকবাংলা বাজারে খেলা করতে আসার পথে হারিয়ে যায়। পলাশ দুর্ঘটনা জনিত কারণে ডান পা টেনে টেনে হাটে। নিখোঁজ হওয়ার সময় তার পরণে হলুদ রংয়ের ফুল প্যান্ট ও পায়ে হলুদ রংয়ের বার্মিজ স্যান্ডেল ছিল। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, পলাশ নামে এক শিশু হারিয়ে যাওয়ার ব্যাপারে জিডি হয়েছে। অন্য শিশু লিখনের বাবা বুধবার থানায় এসে একটি জিডি দিয়ে গেছে। এখনো এন্ট্রি হয়নি। যাচাই বাছাই করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)